ICB Islamic Bank Ltd.

“আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন”– আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডে আর্থিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন

“আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন”– আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডে আর্থিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন
২০২৬ সালের ২ মার্চ, “আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” প্রতিপাদ্যকে সামনে রেখে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডে যথাযোগ্য মর্যাদায় আর্থিক সাক্ষরতা দিবস পালন করা হয়। এই উপলক্ষে ব্যাংকের প্রিন্সিপাল শাখায় এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. সুমন্ত কুমার সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জনাব মো: ইনামুল হক (ডেপুটেশনে নিয়োজিত) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কমিটির হেড জনাব মোঃ ইমরুল কায়েস। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ ক্যাশলেস ব্যাংকিং’– যা আধুনিক ব্যাংকিং ব্যবস্থার অপরিহার্য অংশ।
প্রধান অতিথির বক্তব্যে ড. সুমন্ত কুমার সাহা আর্থিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব এবং আধুনিক ব্যাংকিং ব্যবহারের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, “ভবিষ্যতকে আরও সুরক্ষিত করতে আর্থিক স্বাক্ষরতার বিকল্প নেই। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ক্যাশলেস লেনদেনকে আরো নিরাপদ এবং সহজ করতে কাজ করা।”
এছাড়া, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখাগুলো যেমন ধানমন্ডি, গুলশান, মৌলভীবাজার, আগ্রাবাদ, বরিশাল এবং নওগাঁ শাখায়ও উৎসবমুখর পরিবেশে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়। এই সময় ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে আর্থিক সচেতনতা ও ক্যাশলেস লেনদেন সম্পর্কে ধারণা প্রদান করা হয়।